লুলার নিয়োগ স্থগিত করল ব্রাজিলের সুপ্রিম কোর্ট

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা ডি সিলভার নিয়োগ স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চ আদেশ না দেয়া পর্যন্ত এই আদেশ বহাল থাকবে।
 
দুর্নীতিতে অভিযুক্ত লুলাকে বর্তমান প্রেসিডেন্টের চিফ অব স্টাফ পদে নিয়োগ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছিল। সরকারের এই পদক্ষেপের বিরুদ্ধে তীব্র আন্দোলন শুরু হয়েছে দেশটিতে।
 
আদালতের নিষেধাজ্ঞা প্রেসিডেন্ট দিলমা রৌসেফের জন্য আরেকটি বড় আঘাত। সরকারের পক্ষে বিপক্ষে পাল্টাপাল্টি আন্দোলনে ব্রাজিলে এখন টালমাটাল অবস্থা বিরাজ করছে।
 
লুলার নিয়োগের প্রাক্কালে আদালতে চ্যালেঞ্জ করা হয়। অভিযোগে বলা হয়, রাষ্ট্রীয় তেল কোম্পানি পেট্রোব্রাস থেকে দুর্নীতির মাধ্যমে কয়েকশ কোটি ডলার হাতিয়ে নেয়ায় তার বিরুদ্ধে তদন্ত চলছে। আর দুর্নীতির দায়ে গ্রেফতার এড়াতেই তাকে এ পদে মনোনয়ন দেয়া হয়।
 
তবে দিলমার পক্ষেও লাখো মানুষের মিছিল হয়েছে দেশটির শহরগুলোতে। সূত্র: এএফপি