তথ্য ও যোগাযোগ প্রযুক্তিখাতে বিশ্বের শীর্ষস্থানীয় সেবাদাতা প্রতিষ্ঠান হুয়াওয়ের নতুন গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর মনোনিত হলেন আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি। শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি।
এ বিষয়ে লিওনেল মেসি বলেন, ‘স্বপ্নের কাছে পোঁছানোর জন্য আপনাকে সংগ্রাম করতে হবে। শ্রেষ্ঠত্ব অর্জনে আপনাকে অনেক কিছু ত্যাগ করে নিজের সর্বস্ব ঢেলে দিতে হবে। যেদিন আপনি ভাববেন উন্নতি করার আর কোনো জায়গা নেই তখন আপনাকে অন্যকিছু অর্জনে কাজ করে যেতে হবে।’
হুয়াওয়ে কনজ্যুমার বিজনেস গ্রুপের হ্যান্ডসেট বিজনেস বিভাগের প্রেসিডেন্ট কেভিন হো বলেন, ‘সারাবিশ্ব বিশেষ করে ইউরোপ, এশিয়া ও লাতিন আমেরিকায় যেখানে হুয়াওয়ে উৎসর্গীকৃতভাবে কাজ করছে সেখানে মনোযোগী ও অধ্যাবসায়ী হওয়া এবং যুগান্তকারী পরিবর্তনের মাধ্যমে শ্রেষ্ঠত্বের সাথে যুক্ত হওয়ার জন্য মানুষকে অনুপ্রেরণা দেয়ার মাধ্যমে লিওনেল মেসি আমাদের ব্র্যান্ডকে সহায়তা করবে।’
তিনি আরও বলেন, সকল প্রতিকূলতা পেছনে ফেলে আমরা যে পথ অতিক্রম করেছি আমরা উভয়েই এটাকে সম্মান জানাচ্ছি। যেকোনো প্রতিকূলতায় পথ খুঁজে পেতে আমরা নতুনভাবে অঙ্গীকার করবো।’
IMG0
এ নিয়ে হুয়াওয়ে লাতিন আমেরিকার কনজ্যুমার বিজনেস গ্রুপের সিইও তাইরোন লিউ বলেন, ‘যে সারাবিশ্বের মানুষকে তাদের স্বপ্নকে ছোয়ার জন্য প্রতিদিন একটু একটু করে সব বাধা অতিক্রম করে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেয় এমন একজন অসাধারণ ব্যক্তিত্বের সাথে একসাথে কাজ করার ঘোষণা দিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।’
বিগত কয়েক বছরে হুয়াওয়ে আমেরিকা, সান্তা ফে, স্পোর্টিং ক্রিস্টাল, আর্সেনাল, অ্যাথলেটিকো দি মাদ্রিদ ও এসি মিলানে বিনিয়োগ করে। বর্তমানে রবার্ট লেভনডস্কি, অ্যালেক্সিস সানচেজ ও মেসি সবাই তাদের ব্র্যান্ড ভ্যালু শেয়ার করেছে।