মুন্সীগঞ্জের শ্রীনগরে হ্যান্ডকাফসহ ধর্ষণ মামলার আসামি পালিয়ে যাওয়ার ৭ ঘণ্টা পর পুলিশ গ্রেফতার করেছে।
শনিবার দুপুরে পিরোজপুর থেকে তাকে গ্রেফকার করা হয়। এর আগে শনিবার সকাল ৭টার দিকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ পাহারায় চিকিৎসারত অবস্থায় র্ধষণ মামলার আসামি মুহিত বেপারী (২৫) পালিয়ে যায়।
মামলাটির তদন্ত কর্মকর্তা শ্রীনগর থানার এসআই সোমনাথ জানান, শুক্রবার সন্ধ্যায় মাশুরগাও ফেরিঘাট এলাকার নার্সারী মালিক হোসেন বেপারীর ছেলে মুহিত বেপারী ওই এলাকার তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করে। এ সময় ওই ছাত্রীর চিৎকারে আশ-পাশের লোকজন এসে মুহিতকে গণপিটুনি দেয়। পরে পুলিশ এসে মুহিতকে আটক করে এবং চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দোতলার পুরুষ ওয়ার্ডে ভর্তি করে। শুক্রবার রাতেই ওই ছাত্রীর বাবা বাদী হয়ে শ্রীনগর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। পরে শনিবার সকাল সাতটার দিকে মুহিত বাথরুমের ভেল্টিলেটর ভেঙ্গে হ্যান্ডকাফসহ পালিয়ে যায়। এ সময় শ্রীনগর থানার কনস্টেবল আ. বারেক ও আ . রউফ দায়িত্ব পালন করছিল। পরে পুলিশ অভিযান চালিয়ে শনিবার দুপুর ২টার দিকে মুহিতকে পিরোজপুরের স্বরূপকাটির জগন্নাথকাটি গ্রাম থেকে পিরোজপুর পুলিশের সহযোগিতায় তাকে গ্রেফতার করে।