রাজধানীতে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

রাজধানীর শাহজানপুর এলাকায় মানসিক অসুস্থ তাহমিনা (২৩) নামের এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। 
 
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উত্তর শাহজাজানপুরের ৩৭৯/২/১ নম্বর বাসা থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। নিহত তাহমিনা কুমিল্লার মুরাদ নগর এলাকার বামন নগর গ্রামের মৃত করিম ভূঁইয়ার মেয়ে।
 
শাহজাজানপুর থানার এসআই ফজলুল হক জানান, তাহমিনা মানসিক রোগী ছিলেন। মানসিক চিকিৎসা করাতে তাকে মানসিক ইনস্টিটিউটে নিয়ে গিয়েছিল তার পরিবার। মানসিক সমস্যা থেকেই তাহমিনা আত্মহত্যা করতে পারেন বলে পরিবারে দাবি। তবে মৃত্যুর সঠিক কারন জানতে তার লাশ ময়নাতদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে।