খুলনায় কলেজছাত্র হত্যা মামলায় গ্রেফতার ৩

খুলনায় চাঞ্চল্যকর  ল’কলেজের ছাত্র মশিউর রহমান (২৫) হত্যা মামলার তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
 
শনিবার বিকেলে ব্যাব-৬এর কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়। এর আগে শনিবার ভোররাতে তাদের নগরীর বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়।
 
র‌্যাব জানায়, গ্রেফতারকৃতরা হচ্ছে- দাকোপ উপজেলার ধোপাদি গ্রামের আব্দুল হক হাওলাদারের ছেলে মো. আল-আমিন হাওলাদার রুবেল (২১), নগরীর টিবি ক্রস রোড এলাকার মৃত এম এ বারীর ছেলে এমএ নাসিম (৪০) ও একই এলাকার মৃত কালু শিকদারের ছেলে মো. সলেমান শিকদার (৬০)।
 
প্রসঙ্গত, দাকোপ উপজেলার ধোপাদি গ্রামের মো. শাহ আলম হাওলাদারের ছেলে এবং খুলনা সিটি আইন মহাবিদ্যালয়ের এলএলবি শেষবর্ষের ছাত্র মশিউর রহমানকে গত ৫ জানুয়ারি অপহরণ করা হয়। এর আট দিন পর নগরীর সরকারি সুন্দরবন কলেজের সামনের একটি ড্রেন থেকে পুলিশ তার বস্তাবন্দি লাশ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের পিতা খুলনা সদর থানায় মামলা দায়ের করেন।