দেশের প্রথম নিউরোসার্জন রশিদ উদ্দিন আহমদ মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭৯। মহাখালীর মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত ৮টার দিকে তার বাবা মারা গেছেন বলে রশিদ উদ্দিন আহমদের মেয়ে রাশিদা আহমদ জানান।
৯ ফেব্রুয়ারি এমেরিটাস অধ্যাপক রশিদ উদ্দিনের স্ট্রোক হয়েছিল। এরপর থেকে তিনি কোমায় ছিলেন।
রবিবার সকাল ১০টায় বিএসএমএমইউতে তার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
নরসিংদীর গ্রামের বাড়িতে দাফন করা হবে বলে রশিদ উদ্দিনের মেয়ে জানিয়েছেন।