‘আমি নই, ফারহানই আমার প্রেমে পড়েছে’

অবশেষে সাংবাদিকদের বারংবার প্রশ্নের বেড়া পেরুতেই কি কালকী-ফারহান প্রেমের গুজবকে অন্য এক মোড়ে নিয়ে এলেন তিনি! প্রেম প্রসঙ্গে সদ্য ডিভোর্সি কালকী বলেন, ‘দেখুন আমি নই, ফারহানই আমার প্রেমে পড়েছে। আর এতে দোষের তো কিছু নেই। আমরা দু’জনই সিঙ্গেল। সেক্ষেত্রে দু’জনের দু’জনকে ভালো লাগতেই পারে।’
 
অন্যদিকে, ফারহান আকতার সাংবাদিকের কাছে লুকোচুরি করছেন, এমন প্রশ্নে কালকী বলেন, ‘এটা কি এমন বিষয় যে ঢাকঢোল পিটিয়ে বলতে হবে। ও লুকোচুরি করছে, বেশ করছে। আমি এটাকে সাপোর্ট দিই!’