ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে ভোটাররা উপস্থিত হতে থাকে। তবে ভোট গ্রহণের পর পরই সকাল সোয়া আটটায় পুনিয়াউট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রায় ১০টি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে বেশ কিছু ব্যালট পেপারসহ বিভিন্ন সামগ্রী নিয়ে যায়। যে কারণে এ কেন্দ্রে ভোট গ্রহণ আপাতত বন্ধ রয়েছে।
পৌরসভার ১২ টি ওয়ার্ডের ভোট গ্রহণের জন্য ৪৮ টি কেন্দ্র করা হয়েছে। পৌরসভার মোট ভোটার সংখ্যা এক লাখ দুই হাজার ৯৩৭ জন। এর মধ্যে ৫১ হাজার ৯১০ জন নারী এবং ৫১ হাজার ২৭ জন পুরুষ ভোটার রয়েছে।
নির্বাচনে মেয়র পদে পাঁচজন, সাধারণ কাউন্সিলর পদে ৬০ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সব ধরণের প্রস্তুতি নেয়া হয়েছে। বিভিন্ন কেন্দ্রে পর্যাপ্ত পুলিশ ও আনসার রয়েছে। এছাড়া পুলিশের চারটি স্ট্রাইকিং ফোর্স, দুই প্লাটুনন বিজিবি ও র্যাবের ১০টি টিম নিয়োজিত আছে।