মিসরের সিনাই উপত্যকায় মর্টার হামলায় অন্তত ১৩ পুলিশ সদস্য নিহত হয়েছেন। স্থানীয় শনিবার অরিশ শহরের একটি নিরাপত্তা চেকপোস্টে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে নিরাপত্তা ও মেডিকেল সূত্র।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আইএস বিভিন্ন ওয়েবসাইটে এই হামলা দায় স্বীকার করেছে। পরে মিসরের রাষ্ট্রীয় গণমাধ্যম তথ্যটি নিশ্চিত করেছে।
নিরাপত্তা সূত্র বলেছেন, হামলা চালানোর পর সরকারি বাহিনী পাঁচ জঙ্গিকে হত্যা করতে সক্ষম হয়েছে।