রাজধানীতে ভিওআইপি সরঞ্জামসহ গ্রেফতার ২

 
রাজধানীর পল্লবী থেকে বিপুল পরিমাণ ভিওআইপি (ভয়েজওভার ইন্টারনেট প্রটোকল) সরঞ্জামসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন-মাহমুদ ও তুহিন। 
 
রবিবার ভোরে পল্লবীর ১১ নম্বর সেকশনের ডি ব্লকের আট নম্বর রোডের ৪ নম্বর বাড়ির অষ্টম তলার একটি ফ্ল্যাট থেকে তাদের গ্রেফতার করা হয়।
 
পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) মঈনুল কবির জানান, ঐ ফ্ল্যাট থেকে সাতটি গেটওয়ে, দুইটি সিপিইউ, সাড়ে তিন হাজার পিস সিমকার্ড  ও আরো যন্ত্রপাতি উদ্ধার করা হয়েছে।