ফেনীর সোনাগাজী পৌরসভা নির্বাচন বর্জনের ঘোষণা দিলেন বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী জামাল উদ্দিন সেন্টুসহ সকল কাউন্সিলর প্রার্থীরা।
জানা গেছে, রবিবার সকাল আটটা থেকে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শুরু হলেও সকাল নয়টায় একযোগে সকল ভোট কেন্দ্র দখল করে নেয় সরকার দলীয় প্রার্থী অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকনের কয়েক হাজার স্থানীয় ও বহিরাগত সমর্থকরা। এর প্রতিবাদে সকাল ১০টায় বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী জামাল উদ্দিন সেন্টুসহ সকল কাউন্সিলর প্রার্থীরা সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে নির্বাচন বর্জনের ঘোষণা দেন।
এতে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী অভিযোগ করেন, অ্যাজেন্ট বের করে দিয়ে ভোট কেন্দ্র দখল, ব্যালট পেপার ছিনতাই, ভোটারদের উপর হামলা, কেন্দ্রে আসতে ভোটারদের বাধা দেয়া, বোমাবাজি ও গুলিকরাসহ ব্যাপক অনিয়মের মধ্যমে সকল ভোট কেন্দ্র দখল করে নিয়েছে প্রতিপক্ষের সমর্থকরা।