এবারে সাগর-শম্পার সংসারে বিচ্ছেদের সুর !

 
শোবিজে ২০১৬ তে যেমন নতুন সংসার গড়ার খবর এসেছে একাধিক। ঠিক তেমনি খুব অল্প সময়ের নোটিশে তা ভাঙার খবরও পাওয়া যাচ্ছে। সমাজের নানান স্তরেই এ ধরণের ঞটনা স্বাভাবিক হলেও শোবিজে এ ধরনের ঘটনা বা খবরে মুখরোচক আলেঅচনার জন্ম দেয়! 
মাত্র একদিন আগেই পাঠকরা জানলেন সোহানা সাবা ও মুরাদ পারভেজের বিচ্ছেদের সিদ্ধান্ত। এর আগে নাদিয়া-শিমুলের বিচ্ছেদের ঘটনার পরবর্তীতে অভিনেত্রী নাদিয়া আবার নতুন ঠিকানায় সংসার গড়েছেন। কিন্তু মাত্র কয়েকমাসের সংসারেই আলাদা থাকছেন; এমনকি বিচ্ছেদের আইনী নোটিশ পাঠানোর মতো ঘটনাও ঘটলো সাগর-শম্পা’র সংসারে। 
উল্লেখ্য, একই রিয়েলিটি শো থেকে তাদের তারকা খ্যাতি। যদিও সাগর খানিক আগে থেকে বিভিন্ন মিউজিক ভিডিও থেকে শুরু করে শোবিজের নানান বিচিত্র কাজে জড়িয়ে পরিচিত ছিলেন দর্শকের কাছে। কিন্তু মডেল-অভিনেত্রী শম্পা হাসনাইন রিয়েলিটি শো থেকে যাত্রা শুরু করেছেন। বেশ কিছু নাটক-টিভিসি আর চলচ্চিত্রে কাজ করে পর্দার পরিচিত মুখ হয়েছেন। 
 
তাই তাদের দুজনারই শোবিজে কাজ করার ভেতরেই শখ্যতা শুরু। সেই থেকে প্রেম ও প্রণয়ের সিদ্ধান্ত। জুটি বেঁধে একসাথে একাধিক কাজ করেছেন তারা। ঠিক তখনই কানাঘুষো চলছিল যে, তাদের বিয়ে কি সবার অজান্তেই হয়েছে কি-না?
অবশেষে হুট করেই নিজেরা বিয়ের ঘোষনা দিয়ে বসেন মাস কয়েকআগে। আনুষ্ঠানিকতাও হয় পারিবারিকভাবে। অথচ এর মাত্র দুই মাস যেতে না যেতেই তাদের বিচ্ছিন্নবাস।
IMG0
 
কারন জানতে তাদের জিজ্ঞেস করা হলে শম্পা জানান, ‘অনেকটা মানিয়ে নেবার চেষ্টা করেছি। কিন্তু হচ্ছে না কোনো ভাবেই। ও এখনও সেই প্রেমিকের মতোই আচরণ করছে , কোনো দায়িত্ববোধ নেই। আমি প্রেমিক বললাম, কারণ এখনও আমি আসলে কনফিউজ কেন ও এমন করছে? বিয়ের পর থেকে আমি আমার বাড়ি আর আর সাগর থাকে ওর বাড়ি। কি অদ্ভুত আচরণ। এর নাম কী সংসার?  মাঝে মাঝে যেন আমি বেড়াতে যাই, কিংবা ও বেড়াতে আসে। এইভাবে আমিও তো আমার পরিবারকে বোঝাতে পারছিলাম না। আর মিডিয়ার ভয়ে আমি খানিক হতাশা থেকেই নিজেকে লুকিয়ে রাখার জন্য ময়মনসিংহ চলে যাই। এর ভেতরে আমি নোটিশ পাঠিয়েছি। দেখা যাক। কী আছে কপালে? তবে আমরা আর একসাথে থাকছি না এটুকু চুড়ান্ত।’
 
অন্যদিকে সাগরের কাছ থেকে জানা গেলো শুধুই হতাশার খবর। সাগর বললো, জীবন যুদ্ধ করে যাচ্ছি। আমি দোষ দিবো না। কিন্তু আমার পক্ষে কোনো ডিসিশন জানানো সম্ভব হচ্ছে না। হ্যা, আমরা আলাদাই থাকছি। আমাদের ভেতরে আর কথাবার্তাটুকুও হচ্ছে না। 
IMG1
 
এ অবস্থায় শম্পা জানালেন, ‘জীবনের এইরকম টানাপোড়েনে আসতে হবে ভাবিনি। আসলেও সংসার জীবন অনেক কঠিন। আরও একটু ভালোভাবে ওকে বুঝেই সংসারটা শুরু করা উচিত ছিল। এখন এই মানসিক অস্থিরতায় আমি নিজেকে সামলে উঠতেও পারছিনা। অনেকগুলো সিঙ্গেল নাটক-সিরিয়ালের অফার থাকলেও কাজ শুরু করতে পারছি না। বিষয়টার একটা ফায়সালা কি হবে সেটাও জানি না। এদিকে এখন মিডিয়াতে প্রকাশ পেলেই হয়তো আমার অন্যান্য আত্মীয় স্বজনেরা বিষয়টা জেনে যাবে। তাই নতুন ভাবে জীবনকে গোছানোর চেষ্টা করছি।’