রাজধানীতে কারওয়ান বাজারে ট্রেনের ধাক্কায় জহুরুল ইসলাম (৩২) নামের এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। রবিবার সকাল ৮টার দিকে রাজধানীর কারওয়ান বাজার সংলগ্ন রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জহুরুল ইসলাম সিরাজগঞ্জ কাজীপুর থানার মৃত ইউসুফ আলী শেখের ছেলে। তিনি মিরপুরে দক্ষিণ পাইকপাড়ায় একটি ভাড়া বাসায় থাকতেন।
জানা যায়, দুর্ঘটনার পর গুরুতর আহত জরুহুলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে বেলা ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা রেলওয়ে থানার ওসি আব্দুল মজিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।