সিআইডির সঙ্গে বৈঠক করছে এফবিআই

 
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির ঘটনায় তদন্তকারী সংস্থা সিআইডির সঙ্গে বৈঠক করছে মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের একটি দল।
 
দলটি রবিবার দুপুর ২টায় সিআইডির কার্যালয়ে প্রবেশ করে বলে জানিয়েছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার (অর্গানাইজড ক্রাইম) মির্জা আব্দুল্লাহেল বাকী।