রাঙ্গামাটিতে রেনিন স্যুয়ের সহযোগী আটক

রাঙ্গামাটিতে আটক মায়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মি নেতা ডা. রেনিন স্যুয়ের অন্যতম সহযোগী মংঅং থান নামের আরেক আরাকান নাগরিককে আটক করেছে রাঙ্গামাটি কোতয়ালী পুলিশ। 
 
শনিবার রাতে শহরের বনরূপা এলাকার একটি রেস্টুরেন্ট থেকে তাকে আটক করা হয়। তার কাছ থেকে ভিন্ন নামের দুইটি জাতীয় পরিচয় পত্রসহ আরাকান আর্মির বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্র জব্দ করা হয়েছে।
 
আটকএই আরাকান আর্মি নেতাকে গোয়েন্দা নজরদারির মাধ্যমে চিহ্নিত করে পুলিশ আটক করেছে বলে জানান রাঙ্গামাটির ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. শহিদ উল্লাহ। 
 
তিনি আরো জানান, আরাকান এই নাগরিক দীর্ঘদিন ধরে রাঙ্গামাটি জেলায় অবস্থান করছে। তার ব্যাগ তল্লাশি চালিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তার বিরুদ্ধে বিদেশি নাগরিক অনুপ্রবেশ আইনে মামলা হয়েছে।