নিজেদের সর্বশেষ ইন্টারনেট ব্রাউজার ‘এজ’-এ এক্সটেনশন ব্যবহারের সুবিধা যোগ করছে প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট।
সম্প্রতি উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমের একটি হালনাগাদ সংস্করণ উন্মুক্ত করেছে মার্কিন এই প্রতিষ্ঠান। আর অপারেটিং সিস্টেমটিতে প্রিলোডেড থাকা এজে নতুন এই সুবিধা যোগ করা হচ্ছে। দ্যা নেক্সট ওয়েব।
তবে এখন খুব বেশি এক্সটেনশন সুবিধা পাবেন না ব্যবহারকারীরা। এখনো সবার জন্য এক্সটেনশন উন্মুক্ত করা হয়নি। সেজন্য ব্যবহারকারীরা এখন শুধু মাইক্রোসফট ট্রান্সলেটর, মাউস জেস্টার এবং রেডিট ইনহ্যান্সম্যান্ট স্যুট এই তিন এক্সটেনশন ব্যবহার করতে পারবেন।
আর এই প্রোগ্রাম উপভোগ করতে হলে প্রথমে ব্যবহারকারীকে যেতে হবে এজের ডানদিকের কোণায় ‘মোর’ অপশনে। সেখান থেকে চালু করা যাবে এক্সটেনশন প্যানেল।
এক্সটেনশন হচ্ছে ব্রাউজারে সংযুক্ত থাকা নতুন ফিচার চালু করতে সক্ষম এমন কিছু প্রোগ্রামের সমষ্টি।