টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে কেন্দ্রীয় ছাত্রলীগের নেতারা শ্রদ্ধা জানিয়েছেন।
রবিবার দুপুর আড়াইটার দিকে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেনের নেতৃত্বে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্বাহী কমিটির সদস্যরা বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানান। এ সময় অন্যদের মধ্যে সহ-সভাপতি কাজী এনায়েত হোসেন, আনোয়ার হোসেন, রিফাত জামান, সাংগঠনিক সম্পাদক সজিব বিশ্বাস, যুগ্ম-সাধারণ সম্পাদক সায়েম খান, দিদারুল ইসলাম, গোপালগঞ্জ জেলা ছাত্রলীগ সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক বিশ্বাসসহ কেন্দ্রীয় ছাত্রলীগ নেতারা, গোপালগঞ্জ জেলা ও উপজেলা ছাত্রলীগ নেতারা এবং বিভিন্ন জেলা ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতারা উপস্থিত ছিলেন। পরে কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক বঙ্গবন্ধু ভবনে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লেখেন এবং জেলা ও টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন।
এর আগে ঢাকা থেকে ছাত্রলীগ নেতরার সড়ক পথে গোপালগঞ্জে যাওয়ার পথে বিভিন্ন স্থানে তাদের স্থানীয় ছাত্রলীগের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।