স্পেনে বাস দুর্ঘটনায় ১৪ জন বিদেশি ছাত্র নিহত হয়েছেন। দেশটির গুরুত্বপূর্ণ শহর বার্সেলোনা ও ভ্যালেন্সিয়ার মধ্যবর্তী সড়কে এই দুর্ঘটনা ঘটে। খবর- বিবিসির।
বাসে থাকা ৫৭ জনের মধ্যে বেশিরভাগই এরাসমাস প্রোগ্রামের ছাত্র ছিলেন। আতশবাজির একটি অনুষ্ঠান থেকে বার্সেলোনা যাওয়ার পথে দুর্ঘটনার মুখে পড়েন তারা।
দুর্ঘটনাস্থলের ছবিতে সাদা ছাদওয়ালা একটি বাস কাত হয়ে পড়ে থাকতে দেখা গেছে। জরুরি সেবাদানকারী গাড়িগুলোকে ওই বাসটি ঘিরে থাকতে দেখা যায়। তবে নিহত ১৪ জনসহ অপর ৪৩ জন কোন দেশের নাগরিক তা নিশ্চিত হওয়া যায়নি।
IMG0
বার্সেলোনা থেকে দেড়শ কিলোমিটার দক্ষিণে ফ্রেগিনালসের কাছে এই দুর্ঘটনা ঘটে। কাতালানের আঞ্চলিক স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দ্রুত গতির বাসটি রাস্তার ডান পাশের রেলিংয়ে ঘষা লেগে উল্টে যায়। এসময় সামনে থেকে আসা আরেকটি গাড়ির সঙ্গে সংঘর্ষে দুই জন আহত হন।