ফরিদপুরের ভাঙ্গা পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত মেয়র প্রার্থী আবু রেজা মো. ফয়েজ বেসরকারিভাবে জয়ী হয়েছে।
নৌকা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ১০ হাজার ৪০১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আবু জাফর মুন্সী জগ প্রতীক নিয়ে পেয়েছেন ৭ হাজার ১২৪ ভোট। এর আগে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষ হয়।
নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপিসহ মেয়র পদে ৫ জন, ৩৩ জন কাউন্সিলর ও সংরক্ষিত আসনে ১০ জন নারী কাউন্সিলর প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। ৯টি ওয়ার্ডে ১৫টি ভোট কেন্দ্রে ৮১টি কক্ষে ভোট গ্রহণ করা হয়।
পৌরসভায় মোট ভোটার সংখ্যা ২৪ হাজার ৬৬২ জন। এর মধ্যে পুরুষ ১২ হাজার ৩৪০ জন ও নারী ১২ হাজার ৩২২জন।