ফেনীর সোনাগাজী পৌরসভায় মেয়র পদে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম খোকন।
রবিবার রাতে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. মোজাম্মেল হোসেন তাকে বিজয়ী ঘোষণা করেন।
নৌকা প্রতীক নিয়ে আট হাজার ৯৯৪ ভোট পেয়ে তৃতীয় বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির জামাল উদ্দিন সেন্টু পেয়েছেন ৮৫০ ভোট। কেন্দ্র দখল ও ভোট কারচুপির অভিযোগে তিনি ভোট শুরুর দুঘণ্টার মধ্যে নির্বাচন বর্জন করেন।