কালীগঞ্জে আওয়ামী লীগ প্রার্থী মকছেদ জয়ী

ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. মকছেদ আলি জয়ী হয়েছেন।
 
রবিবার রাতে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন এ তথ্য জানান।
 
নৌকা প্রতীক নিয়ে মকছেদ আলী পেয়েছেন ১২ হাজার ১২৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র প্রার্থী) মাসুদুর রহমান  মন্টু নারিকেল গাছ প্রতীক নিয়ে পেয়েছেন আট হাজার ১১২ ভোট। আর ধানের শীষ নিয়ে বিএনপি প্রার্থী আতিয়ার রহমান পেয়েছেন তিন হাজার ৯৬৬ ভোট।