কবিরহাট পৌর নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী জয়ী

নোয়াখালীর কবিরহাট পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী জহুরুল হক রায়হানকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে।
 
রবিবার অনুষ্ঠিত নির্বাচনে এ পৌরসভার ৯টি কেন্দ্রের মধ্যে দুটি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়। ভোট গ্রহণ সম্পন্ন হওয়া সাতটি কেন্দ্রে জহুরুল হক রায়হানের নৌকা প্রতীক পেয়েছে ৫ হাজার ৩৭৪ ভোট। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মোস্তাফিজুর রহমান ধানের শীষ প্রতীক পেয়েছে ২ হাজার ২৪০ ভোট। অপর স্থগিত দুই কেন্দ্রের মোট ভোট ৩০১৯ ভোট হলেও নির্বাচন সম্পন্ন হওয়া সাতটি কেন্দ্রে আ.লীগের মেয়র প্রার্থী তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের প্রার্থীর চেয়ে ৩ হাজার ১৩৪ ভোটে এগিয়ে রয়েছেন। অপর দুই কেন্দ্রের মোট ভোট হিসাব করলেও আ.লীগের মেয়র প্রার্থী ১১৫ ভোটে এগিয়ে থাকায় তাকে বেসরকারিভাবে মেয়র ঘোষণা করা হয়।