ঝালকাঠিতে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী নির্বাচিত

ঝালকাঠি পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী লিয়াকত আলী তালুকদার ১৭ হাজার ৩২০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
 
তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র (আওয়ামী লীগের বিদ্রোহী) আফজাল হোসেন পেয়েছেন ২৯১৪ ও বিএনপি সমর্থিত প্রার্থী অনাদী দাস পেয়েছেন ১৮২৪।
 
কাউন্সিলর পদে ১ নং ওয়ার্ডে রেজাউল করিম জাকির, ২নং ওয়ার্ডে  হাফিজ আল মাহমুদ, ৩নং ওয়ার্ডে দুলাল হাওলাদার, ৪নং ওয়ার্ডে মাহাফুজুজ্জামান স্বপন, ৫নং ওয়ার্ডে তরুণ কুমার কর্মকার, ৬নং ওয়ার্ডে শাহ আলম খান ফারসু, ৭নং ওয়ার্ডে হুমায়ুন কবির, ৮নং ওয়ার্ডে সেলিম মুন্সি, ৯নং ওয়ার্ডে রফিকুল ইসলাম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন ।