ছোট পর্দার বাজেট সাশ্রয়ী আইফোন আসছে আজ?

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কুপার্টিনো মিলনায়তনে আজ শুরু হচ্ছে অ্যাপলের পাবলিক ইভেন্ট। ধারণা করা হচ্ছে, এই ইভেন্টেই নতুন আইফোন ‘আইফোন ৫এসই’ উন্মোচন করা হবে। পাশাপাশি ৯ দশমিক ৭ ইঞ্চির আইপ্যাড প্রো ও নতুন মডেলের অ্যাপল ওয়াচ উন্মোচন করা হতে পারে।
 
প্রযুক্তি বিষয়ক সংবাদ মাধ্যমগুলোর মতে, ৪ ইঞ্চির এই আইফোন সস্তায় পাওয়া যাবে। ফোনটি দেখতে অনেকটা আইফোন সিক্স এস এর মতো। কিন্তু ফ্রেম তুলনায় ছোট। এতে থাকছে এ নাইন চিপ সেট। অ্যাপল পে এবং লাইভ ফটো’র মতো ফিচার থাকলেও, থ্রি-ডি টাচ থাকছে না।
 
গোল্ডেন, সিলভার এবং স্পেস গ্রে রঙে ফোনটি পাওয়া যাবে। ১৬ জিবি থেকে ৬৪ জিবি ইনবিল্ট স্টোরেজ সংস্করণে আসবে ডিভাইসটি।
 
আইফোন ৫ এসই এর দাম সম্পর্কে এখনো কোনো নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, নতুন আইফোন কিনতে ৩৫০ থেকে ৪৫০ মার্কিন ডলারের মতো খরচ করতে হবে গ্রাহকদের।