গত বছর ‘হিরো’ ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন সুরাজ পাঞ্চোলি। এবার পরবর্তী ছবিতে মা জারিনা ওয়াহাবের সঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।
প্রথম ছবির মাধ্যমে সেরা নতুন অভিনেতার (পুরুষ) পুরস্কার পেয়েছেন ২৫ বছর বয়সী এই অভিনেতা। সেখানে বাবা আদিত্য পাঞ্চোলির সঙ্গে অভিনয় করেছেন সুরাজ।
সুরাজ বলেছেন, আমার পরের ছবিতে মায়ের সঙ্গে অভিনয় করেত চাই। আমি তাকে এই বিষয়ে জিজ্ঞাসা করেছি। তিনি বলেছেন, সময় পেলে তিনি বিষয়টি দেখবেন।
শোনা যাচ্ছে, টি-সিরিজের একটি ছবির সঙ্গে কাজ করতে চুক্তিবদ্ধ হয়েছেন সুরাজ। এ বিষয়ে তিনি বলেছেন, বিষয়টি নিয়ে কথা চলছে। এখনো চূড়ান্ত কিছু হয়নি। খবর: এনডিটিভি।