খাগড়াছড়ি পৌর শহরে অর্ধদিবস হরতাল পালন হয়েছে। পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক সংগঠনগুলোর বেপরোয়া চাঁদাবাজি বন্ধ ও চিহ্নিত চাঁদাবাজদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে সোমবার এ হরতাল পালন করা হয়। রবিবার বিকালে খাগড়াছড়ি জেলা সন্ত্রাস ও চাঁদাবাজ প্রতিরোধ কমিটি এ হরতালের ডাক দেয়।
সকাল থেকে সব ধরনের যান চলাচল ও দোকান-পাট বন্ধ থাকে। শহরের পৌর বাস টার্মিনালসহ গুরুত্বপূর্ণ স্থানে পুলিশি উপস্থিতির পাশাপাশি ব্যাপক পিকেটিং লক্ষ করা যায়। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।