রাশিয়ার কামচাতকা উপদ্বীপের পূর্ব উপকূলের অদূরে সোমবার ৬.৬ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। তবে এতে কোন ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি বলে ধারণা করা হচ্ছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় ভোর ৩টা ৫০ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পটি উপকেন্দ্র ছিল উস্ট-কামচাতস্ক স্ট্যারি থেকে ১২৮ মাইল দক্ষিণে ১৮ মাইল (২৯ কিলোমিটার) গভীরে। ইউএসজিএস-এর ওয়েবসাইট আরো জানায়, ভূমিকম্পে উপদ্বীপটিতে সামান্য ঝাঁকুনি অনুভূত হয়েছে। কোন ক্ষয়ক্ষতি হয়নি বলে মনে করা হচ্ছে। এএফপি।