জুয়ারিদের আড্ডাখানা আমির খানের বাড়ি!

আমির খানের বাড়ি জুয়া খেলার আড্ডায় পরিণত হয়েছে! শুনে অবাক হচ্ছেন নিশ্চয়ই। বাস্তবে কিন্তু এমনটাই ঘটছে।
 
কলকাতার সংবাদ মাধ্যম ‘সংবাদ প্রতিদিন’ এর এক খবরে প্রকাশ, ভারতের বেনারসে আমির খানের মায়ের পারিবারিক বাড়ির এখন ভগ্নদশা। ক্রমেই সেই বাড়িটি জুয়া খেলার আড্ডা হয়ে দাঁড়িয়েছে।
 
স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে সূত্র জানিয়েছে, পুরনো বেনারস শহরের ভরদ্বাজি টোলায় খাজা মঞ্জিল নামে বাড়িটিতে ছোটবেলায় থাকতেন আমিরের মা। ২০০৯ সালে ‘থ্রি ইডিয়টস’ এর প্রচারে এসে সেখানে যান আমির। সেবারই প্রথম ওই বাড়িতে যান ‘পিকে’ তারকা।
 
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বাড়িটি একাংশ বিক্রি হয়ে গেলেও বেশির ভাগ অংশেরই ভগ্নদশা। সেই সব অংশে সন্ধ্যা হলেই বসে জুয়ার আড্ডা। প্রশাসনকে বলেও কোন লাভ হয়নি।
 
৫১তম জন্মদিনে মায়ের বাড়িটি কেনার ইচ্ছাপ্রকাশ করেন আমির। আমির ভাষায়, ‘বাড়িটি কিনতে পারলে সেটাই হবে তার জীবনের শ্রেষ্ঠ আনন্দ।’