সৈয়দপুরে তুচ্ছ ঘটনায় ১০ ইজিবাইক ভাঙচুর

নীলফামারীর সৈয়দপুর উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পরিবহণ শ্রমিক ও ইজিবাইক চালকদের মধ্যে মারামারির ঘ্টনা ঘটেছে। এ সময় ভাঙচুরের ঘটনাও ঘটেছে।
 
জানা গেছে, শহরের দিনাজপুর সড়কে একটি পিকাপভ্যান থেকে মালামাল আনলোড করা হচ্ছিল। এ সময় ইজিবাইক চালকদের সঙ্গে পিকাপভ্যান চালক রবিউলের (৩৯) বাক্বিতণ্ডা হয়। এক পর্যায়ে রবিউলকে মারপিট করে ইজিবাইক চালকরা। এ খবর পরিবহণ শ্রমিকদের অফিসে পৌঁছালে তারা দলবদ্ধ হয়ে শহরে ইজিবাইক ভাঙচুর ও চালকদের মারপিট করে। এ সময় কমপক্ষে ১০টি ইজিবাইক চালক ভাঙচুর করা হয়। এবং দুইজন আহত হন।
 
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।