যশোরের শার্শা উপজেলায় পিস্তলসহ শহীদ (২৪) নামে এক সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ। শহীদ বেনাপোল পোর্ট থানার বড়আঁচড়া গ্রামের বাসিন্দা।
সোমবার সকালে বেনাপোল-যশোর সড়কের আমড়াখালী ব্র্যাক অফিসের সামনে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর জন্য ব্র্যাক অফিসের সামনে শহীদ নামে এক যুবক অবস্থান করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাৎক্ষণিক সেখানে অভিযান চালায়। এ সময় শহীদের দেহ তল্লাশি চালিয়ে একটি পিস্তল জব্দ করা হয়।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, অস্ত্র আইনে মামলা দিয়ে তাকে যশোর আদালতে পাঠানো হয়েছে।