কাউখালীতে সব প্রস্তুতি সম্পন্ন, নির্বাচনী সরঞ্জাম প্রেরণ

পিরোজপুরের কাউখালী উপজেলার ৫টি ইউনিয়নে মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচন।
 
ইতিমধ্যেই নির্বাচনের সব প্রস্তুতি  শেষ করেছে নির্বাচন কমিশন।  সোমবার দুপুর ২টা থেকে  ৪৭টি ভোটকেন্দ্রে ব্যালট পেপার, সিল, স্টিকার, বাক্স, কালিসহ প্রয়োজনীয় সরঞ্জাম বিতরণ শুরু হয়েছে।
 
সোমবার সকাল থেকে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে নেমেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ছাড়া নির্বাচনী এলাকায় সকল প্রকার যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে  প্রশাসন।
 
৫টি ইউনিয়নে  চেয়ারম্যান পদে ২৬ জন, ৫৭২ জন  মেম্বার পদে প্রার্থী রয়েছেন। ৪৭টি  ভোটকেন্দ্রের ১৪২টি ভোট কক্ষে ৫১ হাজার ১৭৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। কাউখালীতে ২০টি কেন্দ্র ঝুঁকিপুর্ণ হিসেবে চিহ্নিত করেছে পুলিশ ।
 
উপজেলা নির্বাহী অফিসার আবুল কালাম তালুকদার জানান,  ভোট  গ্রহণ কর্মকর্তারা পুলিশ প্রহরায় কেন্দ্রে কেন্দ্র নির্বাচন সামগ্রী নিয়ে যাচ্ছেন। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের  নেতৃত্বে জন্য আলাদা মোবাইল টিম টহলে থাকবে।  প্রতিটি  ভোটকেন্দ্রে ২০ জন করে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য থাকবে।  ভোটকেন্দ্রে ৩ জন সশস্ত্র পুলিশ, ৪ জন সশস্ত্র আনসার, ১৩ জন সাধারণ আনসার থাকবে। পুলিশের পাশাপাশি র‌্যাব, বিজিবি, স্টাইকিং ফোর্স নির্বাচনী এলাকায় টহলে থাকবে।