রাশিয়ার কামচাটকায় ৬.৬ মাত্রার ভূমিকম্প

রাশিয়ার কামচাটকা উপদ্বীপে ৬ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত করেছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা-ইউএসজিএস ভূমিকম্পের খবরটি জানিয়েছে। জাপানের অদূরে প্রশান্ত মহাসাগরের পাশে কামচাটকার অবস্থান।
 
তবে এতে সুনামির কোন সতর্কতা জারি করেনি প্রশান্ত মহাসাগরের সুনামি ওয়ার্নিং সেন্টার।
 
ইউএসজিএস জানিয়েছে, রাশিয়ার কমানডোস্কিয়ে  অস্ত্রোভা থেকে ১৪০ কিলোমিটার দূরে ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ৩০ কিলোমিটার গভীরে। সূত্র: রয়টার্স