ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে অর্ধ গলিত অজ্ঞাত এক নারীর (৩২) লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেল তিনটার দিকে বাঞ্ছারামপুর-নবীনগর সড়কের পাশে উপজেলার জগন্নাথপুর গ্রামের মলিনা সিটির জমি থেকে এ লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বাঞ্ছারামপুর-নবীনগর সড়কের পাশে জগন্নাথপুর গ্রামের মলিনা সিটির একটি জমির বালুর গর্তে গলিত লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পরে পুলিশ অজ্ঞাত ওই নারীর গলিত লাশ উদ্ধার করে। লাশের গায়ে কালো রঙের বোরকা ছিল। লাশের ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অংশু কুমার দেব জানান, লাশের পরিচয় পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।