শাহজালালে ৪ লাখ ৬১ হাজার সিগারেট জব্দ

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় চার লাখ ৬১ হাজার সিগারেট জব্দ করা হয়েছে।
 
সোমবার দুপুরে বিমানবন্দরের গোডাউনের পাশের মাঠ থেকে এসব সিগারেট জব্দ করা হয়।
 
কাস্টমস গোয়েন্দার সহকারী পরিচালক তারেক মাহমুদ বলেন, গোডাউনের পাশের মাঠ থেকে ২৪টি বড় কার্টন উদ্ধার করা হয়। পরে কার্টনগুলো খুলে ১২০টি ছোট কার্টন পাওয়া যায়; যেগুলোর ভেতরে চার লাখ ৬০ হাজার ৮০০টি সিগারেট পাওয়া যায়। ধারনা করা হচ্ছে- রাতে এসব সিগারেট এনে সেখানে রাখা হয় সুযোগ মতো সরানোর জন্য।
 
তিনি বলেন, কার্টনগুলো কোথা থেকে এসেছে- তা লেখা নেই। এ বিষয়ে তদন্ত চলছে।