যুক্তরাষ্ট্র ইরানের ব্যাংকগুলোর পতন ঘটাতে চাইছে বলে অভিযোগ করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলি খামেনি।
একটি টেলিভিশন অনুষ্ঠানে আয়তুল্লাহ আলি খামেনি বলেন, ইরানের সাথে পশ্চিমা দেশগুলোর যে পরমাণু চুক্তি হয়েছিল যুক্তরাষ্ট্র তা প্রত্যাহার করছে। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা চুক্তি থাকা সত্ত্বেও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষায় ইরানি কোম্পানি ও ব্যক্তিদের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।
ইরানের নতুন বছরের শুরুতে ধর্মীয় শহর মাশহাদে এক বক্তব্যে আয়তুল্লাহ আলি খামেনি বলেন, একটি শক্তিশালী দেশ হিসাবে যুক্তরাষ্ট্র ইরানের উপর চাপ প্রয়োগ করছে এবং তাদের কারণে পশ্চিমা দেশগুলোর সাথে ব্যাংকিং লেনদেন বাধাগ্রস্ত হচ্ছে।
উল্লেখ্য, ইরানের দাবি তাদের দুই হাজার কিলোমিটার পরিসীমার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে যা ইসরাইল ও মধ্য প্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিতে আঘাত আনতে সক্ষম। সূত্র: বিবিসি