আমি শোবিজ ইন্ডাষ্ট্রিতে দৃষ্টান্ত তৈরি করে গেলাম : অনন্ত

 
‘মনসুন ফিল্মস ট্যালেন্ট হান্ট’ প্রতিযোগিতার মধ্য দিয়ে চলচ্চিত্রের জন্য ২৩ জন নতুন মুখ নির্বাচন করা হলো।
গত রবিবার সন্ধ্যায় রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার রাজদর্শন হলে অনুষ্ঠিত এ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে নতুন এই প্রতিভা নির্বাচন করা হয়।
 
সেরা এই ২৩ জন অভিনয় করবেন অনন্ত-বর্ষার নতুন ছবি ‘অগ্রযাত্রার মহানায়ক-দ্য স্পাই’-তে।
IMG0
 
নায়ক বিভাগে নির্বাচিত হয়েছেন শাহেদ ও সাব্বির। নায়িকা বিভাগে সেরা সারা ও মাহিন। এ ছাড়া অন্যান্য চরিত্রে আছেন রাসেল, রিয়াজ, নিক্সন ও মিল্টন (খলনায়ক), ডা. প্রিন্স ও এ্যানি (কমেডি), এষা ও রুশদী (শিশুশিল্পী), এস ইসলাম, ইউসুফ আলী, তৃপ্তি ও উম্মে সালমা (বাবা-মা), অং মারমা, নাশা, লাকি, মাসুদ রানা, মেহেদি, নিরব, আরমান, অমৃতা (সহশিল্পী)।
 
IMG1
চলচ্চিত্রের অভিনয়শিল্পী প্রতিভা অন্বেষণে এ কার্যক্রমটি শুরু হয় ২০১৫ সালের ৪ নভেম্বর। প্রায় তিন লাখ প্রতিযোগী এতে অংশগ্রহণ করে। 
 
IMG2
ট্যালেন্ট হান্টের ফাইনাল রাউন্ড প্রসঙ্গে সুপারস্টার হিরো অনন্ত ইত্তেফাককে বলেন, ‘আমি এই শোবিজ ইন্ডাষ্ট্রিতে একটি দৃষ্টান্ত তৈরি করে গেলাম।’
IMG3
উল্লেখ্য, কোনো হিরো হয়ে শিল্পীদের এইভাবে খুঁজে বের করে একটি প্লাটফর্ম তৈরি করার ঘটনা এটিই প্রথম।