ফেনীতে স্টুডেন্টস ক্যাবিনেট গঠন

বিদ্যালয় ও মাদ্রাসায় ছাত্র ভর্তি বৃদ্ধি, ঝরে পড়া রোধ, শিক্ষার মানবৃদ্ধি ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে ছাত্র-ছাত্রীদের সম্পৃক্ত করার লক্ষ্যে সরাসরি নির্বাচনের মাধ্যমে স্টুডেন্টস ক্যাবিনেট গঠন করা হচ্ছে।
 
সারা দেশে ন্যায় ফেনীতেও সোমবার মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদ্রাসায় স্টুডেন্টস ক্যাবিনেট গঠন ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে ফেনীর ফুলগাজী উপজেলার জি.এম.হাট উচ্চ বিদ্যালয়ে স্টুডেন্টস ক্যাবিনেট গঠন ও নির্বাচন পরিদর্শন করেন ফেনী জেলা প্রশাসক মো. আমিন উল আহসান। এ সময় ফুলগাজী উপজেলা নির্বাহী অফিসার কিসিঞ্জার চাকমা, ফুলগাজী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মঈন উদ্দিন, জিএম হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও উচ্চ বিদ্যালয়ে বিদ্যুৎসাহী সদস্য সাংবাদিক দিলদার হোসেন স্বপন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. এনামুল হক, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মহবুবুর রহমান, সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার মো. টিপু সুলতান, জি.এম.হাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলম বাচ্চু, জি.এম.হাট উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান, জি.এম.হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অজিত কুমার ভৌমিক উপস্থিত ছিলেন।
 
নির্বাচনে ১০ শ্রেণিতে নাজমুল হক বিক্রম, জাহিদুল হক ফাহিম, নবম শ্রেণির আহম্মদ হোসেন, অষ্টম শ্রেণির মারুফা আক্তার, মাইনুল ইসলাম, সপ্তম শ্রেণির সাখাওয়াত হোসেন, ষষ্ঠ শ্রেণির সাহারিয়ার আলম, আশ্রাফুল হাসান নির্বাচিত হয়।
 
প্রধান নির্বাচন কমিশনার ১০ম শ্রেণির শান্তা রাণী দেবী এবং কমিশনার সৈয়দ রাশেদুল ইসলাম, তাজ মেহেরিন পরমা ছিলেন
 
জানা যায়, ২০১৫ সালে সরাসরি নির্বাচনের মাধ্যমে ১০৪৩টি শিক্ষা প্রতিষ্ঠানে স্টুডেন্টস ক্যাবিনেট গঠন করা হয়েছিল। শিক্ষা মন্ত্রনালয়ের অধীনে এ বছর দেশের সকল মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদ্রাসায় নির্বাচনের মাধ্যমে স্টুডেন্টস ক্যাবিনেট গঠন করা হচ্ছে। সরাসরি নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীরা বিদ্যালয়ে ৮ জন প্রতিনিধি নির্বাচিত করবে।