রাজধানীতে অভিজাত হোটেল লা মেরিডিয়ানে বিশেষ ছাড় উপভোগ করতে পারবেন রবি গ্রাহকরা। ধনব্যবাদ কর্মসূচির আওতায় গ্রাহকদের এ সুবিধা প্রদান করতে সম্প্রতি একটি চুক্তি সই করেছে অপারেটরটি।
চুক্তির আওতায় হোটেলটির লেটেস্ট রেসিপি রেস্টুরেন্টে রবি’র প্লাটিনাম এইস ও প্লাটিনাম গ্রাহকরা ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারের ক্ষেত্রে একটি কিনলে একটি ফ্রি অফার উপভোগ করতে পারবেন। এছাড়াও লা মেরিডিয়ানের অন্যান্য রেস্টুরেন্টে সর্বোচ্চ ২০ শতাংশ ছাড় উপভোগ করতে পারবেন যে কোন রবি গ্রাহক। ধন্যবাদ কর্মসূচির আওতায় সিএটি (ঈঅঞ) লিখে ১২১৩ নাম্বারে এসএমএস পাঠিয়ে নিজের অবস্থান জানতে পারবেন রবি গ্রাহকরা।
রবি’র কাস্টমার রিটেনশনের ভাইস প্রেসিডেন্ট রফিকুল হক ও লা মেরিডিয়ানের ফিন্যান্স বিভাগের ডিরেক্টর আফতাব আনসারি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিটি স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রবি’র লয়েল্টি অ্যান্ড উইন-ব্যাকের জেনারেল ম্যানেজার তৌফিক ইমাম, ম্যানেজার ক্যাসপার রিচার্ড রয় এবং লা মেরিডিয়ানের মর্কেটিং কমিউনিকেশনের ম্যানেজার জেরীন সুলতানা লুপা, রেভিনিউ ম্যানেজার সাকিল পারভেজ, সেলস ম্যানেজার আফরা ইলহাম ও গ্র্যাজুয়েট ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েট ফারজানা ইয়াসমিন সুমি উপস্থিত ছিলেন।
রবি সম্পর্কে:
রবি আজিয়াটা লিমিটেড মালয়েশিয়ার আজিয়াটা গ্রুপ বারহাদ ও জাপানের এনটিটি ডকোমো ইনকর্পোরেশনের একটি যৌথ উদ্যোগ। রাজস্বের বিবেচনায় রবি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন অপারেটর যার গ্রাহক সংখ্যা ২০১৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত ২ কোটি ৮৪ লাখ। ১৩ হাজার ২৬০টি ২.৫ টি বিটিএস ও ২ হাজার ৯৫০টি ৩.৫জি বিটিএস নিয়ে দেশের প্রায় ৯৯ শতাংশ জনসংখ্যা রবি নেটওয়ার্কের অন্তর্ভুক্ত। রবি বাজারের সবচেয়ে বিস্তৃত আন্তর্জাতিক রোমিং সেবা প্রদান করছে যা ২০০টি দেশে ৬০০টি’র বেশি অপারেটরকে সংযুক্ত করেছে। রবি দেশের প্রথম অপারেটর হিসেবে জিপিআরএস ও ৩.৫জি সেবা চালু করেছে। অপারেটরটি ডিজিটাল সেবা চালুর দিক থেকে অনেক ক্ষেত্রে পথিকৃতের ভূমিকা পালন এবং গ্রামীণ ও উপশহর অঞ্চলগুলোর সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য মোবাইল আর্থিক সেবা চালু করতে ব্যাপক বিনিয়োগ করেছে।