নোয়াখালীতে গুলিবিদ্ধ ছাত্রলীগ নেতার মৃত্যু

ফুটবল খেলা নিয়ে বিরোধে নোয়াখালীর বেগমগঞ্জের অনন্তপুর গ্রামের ওমর ফারুক সাজু নামে এক যুবকের গুলিতে দুইজন নিহত হয়েছেন।  এরা হলেন, নোয়াখালী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সদস্য ফজলুল হুদা রাজিব (২২) এবং মাইজদী শহরের খন্দকার পাড়ার মৃত নুর আলমের ছেলে ও জেলা ছাত্রলীগের সদস্য সাইফুল ইসলাম ওয়াসিম।
 
সোমবার রাতে নোয়াখালী সরকারি কলেজের পুরাতন ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।  পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য সাজুর দুই বোনকে আটক করছে।
 
জানা গেছে, ওই কলেজ ক্যাম্পাসে রাত আটটার দিকে সাজু গুলি করলে ঘটনাস্থলেই ফজলুল হুদা রাজিব নিহত হন। এ সময় সাইফুল ইসামম ওয়াসিম (২৩) ও সাবেক ছাত্রলীগ নেতা ইয়াসিন (২৫) আহত হন।  গুলিবিদ্ধ ওয়াসিম ও ইয়াসিনকে আশংকাজনক অবস্থায় প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতাল ও পরে রাত সাড়ে নয়টার দিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। অবস্থার অবনতি হলে ওয়াসিমকে বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ হাসপতালে ও ইয়াসিনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। মঙ্গলবার ভোরে ওয়াসিম  চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 
 
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।