ডুমুরিয়ায় বিএনপি চেয়ারম্যান প্রাথীর নির্বাচন বর্জন

খুলনার ডুমুরিয়া উপজেলার আতনিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচন বর্জন করেছেন বিএনপির চেয়ারম্যান প্রার্থী বদরুজ্জামান তসলিম। 
 
মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এ নির্বাচন বর্জনের ঘোষণা দেন। নির্বাচন বর্জনের কারণ হিসেবে তিনি ভোটকেন্দ্র দখল ও অনিয়মের অভিযোগ আনেন।