মুন্সীগঞ্জের ভোট কেন্দ্রের বাইরে দুই ইউপি মেম্বার প্রার্থীর সর্মথকদের মধ্যে সংঘর্ষে সঞ্জিত চন্দ্র (৪০) নামে এক ব্যক্তি আহত হয়েছেন। মঙ্গলবার সকালে সিরাজদিখান উপজেলার মালখানগর স্কুল এন্ড কলেজ কেন্দ্রের বাইরে এই সংঘর্ষ হয়।
আহত সঞ্জিত চন্দ্রকে স্থানীয়ভাবে চিকিত্সা দেয়া হয়েছে।
কেন্দ্রে দায়িত্বরত প্রিজাইডিং অফিসার সুভাস চন্দ্র জানান, কেন্দ্রের বাইরে সংঘর্ষ হওয়ায় কেন্দ্রে কোন সমস্যা হয়নি। পুলিশ তাত্ক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
দায়িত্বরত এসআই মো. রুবেল হোসেন জানান, মালখানগর ইউপির ২ নম্বর ওয়ার্ডের ফুটবল মার্কার হযরত ও তালা মার্কর প্রদীপের সমর্থকদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়ে সংঘর্ষ বেধে যায়। এক পর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়া চলে। সংঘর্ষ থামাতে গিয়ে এক ব্যক্তি আহত হন।