পাকিস্তানের বেনজির ভুট্টো আন্তর্জাতিক বিমানবন্দরে বোমাতঙ্কে জরুরি অবস্থা জারি করেছে প্রশাসন। মঙ্গলবার স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে সংবাদটি জানিয়েছে চীনা সংবাদমাধ্যম সিনহুয়া।
জানা গেছে , লন্ডন থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি বেনজির ভুট্টো বিমানবন্দর কর্তৃপক্ষকে টেলিফোনে জানায়, সেখানে অবস্থানরত দু’টি প্লেনে বোমা রয়েছে। এরপরই বিমানবন্দরটিতে জরুরি অবস্থা জারি করা হয়। এদিকে, এ ঘটনায় ওই বিমানবন্দরের কয়েকটি ফ্লাইট স্থগিত করা হয়েছে। এ ছাড়া দেশটির আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অভিযান চালাচ্ছে। সিনহুয়া।