বরিশালের মেহেন্দিগঞ্জে একটি ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার সকালে অনিয়মের অভিযোগ তুলে দড়িচর খেজুরিয়া ইউনিয়নের আওয়ামী লীগ প্রার্থী আব্দুল মালেক নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন।
তিনি বলেন, ‘আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোস্তাফা রারি (আনারস) স্থানীয় সংসদ সদস্য পঙ্কজ দেবনাথের লোক। সংসদ সদস্যদের প্রভাব নিয়ে কেন্দ্র দখল করে জাল ভোট দিচ্ছে তার লোকজন।’