টেকনাফে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ২০

কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়নে দুই মেম্বার প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষ ঘটনা ঘটেছে। এতে ২০ জন আহত হয়েছেন।
 
জানা গেছে, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ওই ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের মিঠাপানির চড়ায় মেম্বার প্রার্থী ওমর হাকিম ও আবুল হোসেন রাজুর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ২০ জন গুরুতর আহত হন। তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ১০ জনকে চিকিৎসা দিয়ে বাকি ১০ জনকে কক্সবাজার সদর হাসপাতালে স্থানান্তর করে।