বটিয়াঘাটায় ভোট কেন্দ্রে সংঘর্ষে গুলিবিদ্ধ ২

 
উপজেলার সুরখালী ইউনিয়নের গাওঘরা কেন্দ্র দখলকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকদের গুলিতে দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের উদ্ধার করে বেলা ১২ টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
 
জানা গেছে, বেলা সাড়ে ১১টার দিকে আওয়ামী লীগের প্রার্থী খুলনা জেলা ছাত্রলীগ সম্পাদক মুসফিকুর রহমান সাগরের লোকজন গাওঘরা কেন্দ্রে প্রবেশের চেষ্টা করলে বিদ্রোহী প্রার্থী আব্দুল হাদী সরদারের লোকজন তাদের বাধা দেয়। এ সময় গুলিতে মমিনুল ইসলাম (৪৮) ও রফিকুল ইসলাম (৪৫) আহত হন। স্থানীয় লোকজন তিনজনকে আটক করে পুলিশে দেয়। ভোটগ্রহণ অব্যাহত রয়েছে।
 

বটিয়াঘাটা থানার ওসি (তদন্ত) এনামুল হক বলেন, কিছু বিচ্ছিন ঘটনা ছাড়া অন্য সকল কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট চলছে।