লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ৪ ইউনিয়নে বিএনপির প্রার্থীরা ভোট বর্জন করেছেন। মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলা বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই ভোট বর্জনের ঘোষণা দেন।
তারা হলেন- পাটারীরহাট ইউনিয়নের জামাল উদ্দিন তালুকদার ও তোরাবগঞ্জ ইউনিয়নে মো. মোসলেহ উদ্দিন, হাজিরহাট ইউনিয়নের ফরহাদ হোসেন মিয়া, চরফলকন ইউনিয়নের আবদুল অদুদ হাওলাদার।
উপজেলা বিএনপির সভাপতি ও পাটারিরহাট ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী জামাল উদ্দিন তালুকদার অভিযোগ করেছেন, সরকারদলীয় লোকজন ককটেল বিস্ফোরণ করে কেন্দ্র দখল করে আমাদের এজেন্টদের মারধর করে বের করে দেয়। এতে আমাদের বেশ কয়েকজন কর্মী-সমর্থক আহত হন। এমন পরিস্থিতিতে দলীয় সিদ্ধান্তে আমরা ভোট বর্জন করি।
সংবাদ সম্মেলনে কমলনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল হুদা চৌধুরীসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।