কুমিল্লার দেবীদ্বার উপজেলার বরকান্তা ইউনিয়নের প্রেমু ভোট কেন্দ্র দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে জুয়েল (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
জানা গেছে, মঙ্গলবার বেলা ১১টার দিকে দুই মেম্বার প্রার্থীর মধ্যে সংঘর্ষে হয়। এসময় নির্মাণ শ্রমিক জুয়েলসহ চারজন আহত হয়। তাদের উদ্ধার করে কাবিলাস্ট্যান্ড মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে জুয়েলকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে দুপুর দুইটা দিকে সে মারা যায়।
দেবীদ্বার থানার ওসি মিজানুর রহমান জানিয়েছেন, সংঘর্ষের কথা শুনেছি। তবে মারা যাওয়ার খবর এখনো পাইনি।