স্কোয়াডে থাকলেও একাদশে দেখা যাচ্ছে না অলরাউন্ডার নাসির হোসেনকে। তবে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা জানালেন, কম্বিনেশনের কারণেই রাখা যাচ্ছে না নাসিরকে।সোমবার বেঙ্গালুরুতে অস্ট্রেলিয়া বিপক্ষে হারের পর সংবাদ সম্মেলনে এ কথা বলেন মাশরাফি। তিনি জানান, সামনেই সুযোগ আসতে পারে নাসিরের।
এশিয়া কাপ ও বিশ্বকাপ মিলিয়ে বাংলাদেশর সবশেষ ৯টি টি-টোয়েন্টির মাত্র দুটিতেই একাদশে সুযোগ মিলেছিল নাসিরের। বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলেছিলেন নেদারল্যান্ডসের বিপক্ষে। এশিয়া কাপে খেলেছেন শুধু ফাইনালে।
মাশরাফির ব্যাখা, ‘নাসির অবশ্যই আমাদের কম্বিনেশনে আছে, সব সময় থাকবেও। একাদশে রাখা হচ্ছে না কারণ কম্বিনেশন। বিভিন্ন ভাবে কম্বিনেশনের ভাবনায় শেষ পর্যন্ত সুযোগটা পেয়ে উঠছে না। আশা করি, সামনেই সুযোগ পাবে আর পেলে ভালো খেলবে।’
যে দুটি ম্যাচে সুযোগ পেয়েছিলেন, তার একটিতে নাসির ব্যাট করার সুযোগ পেয়ে আউট হয়েছিল ৩ রানে। উইকেট পেয়েছেন দুই ম্যাচে একটি