ভারত থেকে আমদানি করা ২০টি ট্রেন বগি দর্শনা পৌঁছেছে

ভারত থেকে আমদানি করা ৮০টি ট্রেন বগির মধ্যে ২০টি বগির প্রথম চালান মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশনে এসে পৌঁছেছে। কাস্টমসে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে বগিগুলো রাজশাহী নেওয়ার কথা রয়েছে।
 
দর্শনা রেলওয়ে স্টেশনমাস্টার মীর লিয়াকত হোসেন জানান, ভারত থেকে আমদানি করা ৮০টি রেলবগির মধ্যে ২০টি বগির প্রথম চালান দুপুর আড়াইটার দিকে দর্শনা আন্তর্জাতিক রেলওয়ে স্টেশনে এসে পৌছায়। বাংলাদেশ রেলওয়ের রাজশাহী অঞ্চলের চিফ প্রকৌশলী মো. ইফতেখার হোসেনের কাছে ভারতীয় রেলওয়ে ট্রাফিকের প্রধান সমন্বয়কারী পার্থ ব্যানার্জি ও অশোক বিশ্বাস ভারতীয় ২০টি বগি বুঝিয়ে দেন। বাকি ৬০টি বগি দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশনের মাধ্যমে পর্যায়ক্রমে আসবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।