হাতিয়ায় পোলিং ও সহকারি প্রিজাইডিং অফিসার গুলিবিদ্ধ

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় ৭টি ইউপি নির্বাচনে মঙ্গলবার বিক্ষিপ্ত সংঘর্ষ, ব্যালট বাক্স ছিনতাই, পোলিং ও সহকারী পিজাইডিং অফিসার গুলিবিদ্ধের ঘটনার মধ্য দিয়ে ভোট গ্রহণ সম্পন্ন হয়। সংঘর্ষে এ পর্যন্ত ৩০ আহত হয়েছে। আহতদের হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেকসে ভর্তি করা হয়েছে।
 
জানা গেছে, মঙ্গলবার সকাল ৭ টার সময় চরকিং ইউনিয়নের চরকিং দাসপাড়া বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সহকারী প্রিজাইডিং অফিসার আব্দুল আউয়াল (৩৫) ও পোলিং অফিসার শাহদাৎ হোসেন (৩০) দুবৃর্ত্তের হামলায় গুলিবিদ্ধ হন। আহত অফিসারদ্বয়কে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেকসে ভর্তি করা হয়। এছাড়া চরকিং ইউনিয়নের কলেজ কেন্দ্রে, ললিত মোহন, এমরাতিয়া ও চর বগুলা কেন্দ্রে ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগ সমর্থিত লোকজন কেন্দ্র দখল করে নেয় বলে প্রতিপক্ষ অভিযোগ করেছে। 
 
সোনাদিয়া ইউনিয়নের মধ্য মাইজচরা, চরচেঙ্গা, সোনদিয়া সাইক্লোন সেল্টার ও এ বারি দাখিল মাদ্রাসা কেন্দ্রে আওয়মী লীগ সমর্থিত কর্মীরা হামলা চালিয়ে দখল করে নেয় বলে প্রতিপক্ষের অভিযোগ। এদিকে জাহাজমারা ইউনিয়নের জাহাজমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও জাহাজমারা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আওয়মী লীগ সমর্থিত কর্মীরা হামলা চালিয়ে ৫ টি ব্যালট বাক্স ছিনিয়ে নিয়ে যায় এবং পরেই যৌথ আভিযান চালিয়ে ব্যালট বাক্সগুলো অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। এছাড়া ৭টি ইউনিয়নে বিক্ষিপ্ত সংঘর্ষে ৩০জন গুরুতর আহত হয়। আহতদেরকে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেকসে ভর্তি করা হয়েছে। 
 
আহতদের মধ্যে রাজিব  (২৪),  মহব্বত (৩০), বেলাল (৩০), বাকের (২৮),ইউছুপ (৬৫),আবুল কালাম (৫০),আমজাদ (২৫), গিয়াস উদ্দিন (২০),আবুল বাসার (৪০),নুরুল করিম (৩৫),কামাল উদ্দিন (৩০) ও আবুল খায়ের (৩৫) অবস্থা আশংকাজনক।